দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল মাঠে রাজনীতি টেনে না আনতে চাইলেও গাজা পরিস্থিতির কারণে নীরব থাকতে পারছেন না বলে জানিয়েছেন এক মিসরীয় সমর্থক বিলাল আলী। স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা হাতে উপস্থিত হয়ে তিনি দর্শকদের সহানুভূতি ও সমর্থন পান।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বিলাল আলী জানান, তিনি ব্যক্তিগতভাবে চান রাজনীতি ও ফুটবল আলাদা থাকুক। তবে ফিলিস্তিনে চলমান সহিংসতা ও প্রাণহানির খবর দেখে খেলা উপভোগ করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, ‘আমি মাঝে মাঝে অপরাধবোধ অনুভব করি, যখন আমি খেলা দেখি আর আমাদের মানুষদের বোমা হামলায় নিহত হতে দেখি।’
স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা হাতে দাঁড়ালে অনেক মিসর ও ইরান সমর্থক তার পাশে এসে দাঁড়ান। পরে দর্শকদের একাংশ ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে থাকেন।
সূত্র: আল-জাজিরা
/অ